শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ৭.৫৩ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়। এতে নানা আয়োজনে মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে জেলার প্রধান শহীদ মিনারে জাতির সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। আজ সকালে শ্রদ্ধায় ফুল হাতে হাতে সর্বস্তরের জনসাধারণ খালি পায়ে প্রভাতফেরি করে শহীদ মিনার অভিমুখে রওনা হন।

এদিকে জাতীয় পতাকা নিয়ে ইসলামী আন্দোলনের পদযাত্রাও দৃষ্টি কাড়ে সবার। এছাড়া দিনব্যাপী কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশের আত্মত্যাগ ও মহিমা স্মরণ করেন জেলার সর্বস্তরের মানুষ।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন আহমদ, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার, অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com