সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজধানীতে কমে এসেছে ছিনতাই, সন্ত্রাসীসহ নানা অপরাধমূলক কর্মকান্ড: মেয়র সাঈদ খোকন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ৭.৩৪ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)মেয়র  মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সড়কে এলইডি বাতি লাগানোর ফলে রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসীসহ নানা অপরাধমূলক কর্মকান্ড কমে এসেছে। সাঈদ খোকন আজ নব সজ্জিত আউটফল স্টাফ কোয়ার্টার পার্ক এবং তেলেগু ক্লিনারদের আবাসনের জন্য নবনির্মিত পরিচ্ছন্নকর্মী নিবাসের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, “এলইডি লাইটের স্নিগ্ধ আলোয় ঢাকা আজ আলোকিত। ফলে কমে এসেছে ছিনতাই, সন্ত্রাসীসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। অনেকেই এখন পুরনো ঢাকার এ আলোকিত নগরী উপভোগ করতে আসেন।”
প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধলপুর তেলেগু পরিচ্ছন্নকর্মী নিবাস এবং ৩ কোটি টাকা ব্যয়ে নব সজ্জিত আউটফল স্টাফ কোয়ার্টার পার্কের উন্নয়ন করা হয়।
মেয়র বলেন, এ এলাকায় অবস্থিত কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা যেন খেলাধূলা সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে সেলক্ষ্যে এই পার্ক এবং পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পরিচ্ছন্নকর্মী নিবাসের উদ্বোধন করা হয়েছে।
তিনি জানান, পুরো দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা জুড়েই ১৯টি পার্ক এবং ১২টি খেলার মাঠ বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। অনেকগুলো ইতোমধ্যে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। কয়েকটির নির্মাণ কাজ শেষে উদ্বোধনের অপেক্ষাধীন রয়েছে। এসব উন্নয়ন কাজ সমাপ্তি শেষে উন্মুক্ত করে দেয়া হলে পুরো দক্ষিণ ঢাকা এক অনিন্দ্যসুন্দর রূপ লাভ করবে।
অনুষ্ঠানে স্থানীয় এমপি আলহাজ হাবিবুর রহমান মোল্লাসহ কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরগণ প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১২ কাঠা জায়গা নিয়ে ৩ কোটি টাকা ব্যয়ে নব সজ্জিত আউটফল স্টাফ কোয়ার্টারে শিশুদের খেলার মাঠ, ওয়াকওয়ে, ছাদবাগান, পাঠাগার, শীতাতপ নিয়ন্ত্রিত হলরুম, বৈদ্যুতিক বাতির ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে ১৭ কাঠা জমির উপর ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত তেলেগু পরিচ্ছন্নকর্মী নিবাসে প্রতিটি ফ্লাটে বেডরুম, ডাইনিং কাম ড্রয়িং রুম, রান্না ঘর, টয়লেট, বারান্দা ইত্যাদি সুবিধাসম্বলিত ৯০টি ফ্লাট, প্রতিটি ফ্লাটের জন্য পৃথক পৃথক বৈদ্যুতিক মিটার, সোলার সিস্টেম, পয়নিষ্কাশন ব্যবস্থা, বৈদ্যুতিক সাব স্টেশন, সীমানা প্রাচীর, ওয়াকওয়ে, প্রবেশ ও বহি:গমন গেটের ব্যবস্থা রাখা হয়েছে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com