শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

খুলনায় হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ যোগদান

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৯.১৬ পিএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে

শিল্প নগরী খুলনায় আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ এ যোগদান করেছে।
দেশব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ এর অংশ হিসেবে খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের ম্যারাথনটি নগরীর শিববাড়ি মোড় থেকে সকাল ৯টায় শুরু হয়।
জেলা প্রশাসন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-র সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত ম্যারাথনে বিভিন্ন সংস্থার লোকজন এতে যোগ নেয়।
ম্যারাথনটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।
ম্যারাথনটি জেলা পর্যায়ে চলবে ১৩, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এবং উপজেলা পর্যায়ে ১৯ ও ২০ ফেব্রুয়ারি।
মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপি আয়োজিত এই ম্যারাথনে প্রায় ১০ লাখ মানুষ অংশগ্রহণ করছে।
আকাশে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধনকালে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ২১ শতকের তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে বঙ্গবন্ধুর জাতীয়তাবাদ, জ্ঞান এবং আন্তর্জাতিকতাবাদ থেকে শিক্ষা নিতে হবে।
আওয়ামী লীগের মহানগরী শাখার সভাপতি খালেক আরও বলেন, ‘আমাদের বঙ্গবন্ধুর জীবন, তাঁর অবদান এবং ইতিহাসে তাঁর ভূমিকা নিয়ে পড়াশুনা করা দরকার।’
জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সভাপতিত্বে ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা সিটি ইউনিটের কমান্ডার প্রফেসর আলমগীর কবির প্রমুখ যোগদান করেন। ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com