বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ৪.৩৫ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন বা দুদক ব্যাংক ঋণ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিটের অনুমোদন দিয়েছে এবং একটি মামলা শুরুর উদ্যোগ নিতে এই অভিযোগপত্রটি শিগগিরই আদালতে দাখিল করা হবে। একই ঘটনায় আরো ১০ জনের বিরুদ্ধেও চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

দুদক জানায়, গত জুলাইয়ে দুদকের একটি মামলায় ফারর্মাস ব্যাংক থেকে ভূয়া তথ্য দিয়ে অন্যের নামে ৪ কোটি টাকা ঋণ সৃষ্টি করে তা নিজের ব্যাংক একাউন্টে স্থানান্তর করা এবং পরবর্তীকালে ঐ টাকা বিভিন্ন পন্থায় বিদেশে পাচারের অভিযোগ আনা হয় এস কে সিনহা এবং ঐ ১০ জনের বিরুদ্ধে।

বাংলাদেশে সাবেক কোন প্রধান বিচারপতির বিরুদ্ধে কোন মামলায় অভিযোগপত্র গঠনের এটিই প্রথম ঘটনা। বর্তমান এস কে সিনহা কানাডায় বসবাস করছেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ২০১৭ সালে ক্ষমতাসীনদের তোপের মুখে পড়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রথমে ছুটিতে ও পরে বিদেশে যান এবং সেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com