সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রোহিঙ্গা শিশুদের শিক্ষায় নিষেধাজ্ঞা সম্পর্কিত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ভিত্তিহীন বাংলাদেশে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ৪.২৫ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

কক্সবাজারে আশ্রয় নেয়া চার লাখের মতো রোহিঙ্গা শিশুর শিক্ষা গ্রহণে বাংলাদেশ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত মঙ্গলবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা ভিত্তিহীন ও মিথ্যাচার বলে দাবি করেছেন বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মাহবুব আলম তালুকদার। এ প্রতিবেদককে তিনি জানিয়েছেন, প্রতিটি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের অনানুষ্ঠানিক শিক্ষা দেয়া হচ্ছে। দুটি নিবন্ধিত শিবিরে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করা হচ্ছে- সেখানে বাংলাও পড়ানো হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, উন্নয়ন সংস্থাগুলোর সাথে সমন্বয় করে রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ আরো সম্প্রসারণ করা হচ্ছে।
সম্প্রতি রোহিঙ্গা পরিচয় গোপন করে রহিমা আক্তার খুশি প্রকাশ রাহী ও তাঁর ছোট বোন সেলিনা আক্তারের পরিচিত প্রকাশ হওয়ায় দু’টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রত্ব বাতিল করার পরপরই হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদন প্রকাশ করে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, ঐসব শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কোন হস্তক্ষেপ করেনি, ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরাও সরকারের কাছে কোন ধরণের আবেদন করেনি।

কক্সবাজারের ৩৪টি ক্যাম্পে ৩ হাজারেরও বেশি লার্নিং সেন্টারসহ ৫ হাজারের মত লার্নিং সুবিধার ব্যবস্থা রয়েছে। সেখানে রোহিঙ্গা শিশুদের অনানুষ্ঠানিক শিক্ষা দেয়া হয়। আর কক্সবাজারের দু’টি নিবন্ধিত শরণার্থী ক্যাম্প- কুতুপালং ও নয়াপাড়ায় নিম্ন মাধ্যমিক পর্যায়ের আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন নিবন্ধিত শরণার্থী শিশুরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com