মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

বরগুনার তালতলী উপজেলায় অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতারণ।

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯, ৬.১৭ পিএম
  • ৮২১ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতারণ।

মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালীয়া মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬৯জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুলব্যাগ, খাতা, কলম বিতারণ  করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি  অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয়ের সভাপতি ও ১নং পঁচাকোড়ালীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারির সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতারণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সফিকুল আলম,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. সুলতান আহম্মেদ (অবসর প্রাপ্ত) প্রধান শিক্ষক পঁচাকোড়ালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠান পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি  অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা মো. বেলাল হোসেন মিলন।

 উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য  নুরমোহম্মাদ সরদার, আমিনুল ইসলাম,বেল্লাল পাটোয়ারি, জামাল মোল্লাসহ শিক্ষক/শিক্ষিকা,ছাত্র/ছাত্রি ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা।

প্রধান অতিথিকে প্রতিবন্ধি ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকারা স্বাগত জানায় এবং ফুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তালতলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সফিকুল আলম, মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি  অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬৯জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা, কলম বিতারণ করেন।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে দেশের এসব প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই এবং তাদেরকেও সাধারন মানুষের মত নিজের পায়ে দাড়াতে শেখাই এর জন্য যা প্রয়োজন তার জন্য সাহায্য ও সহযোগিতার হাত বাড়াই।

বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি বলেন, নিঃস্বার্থ ভাবে প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য  প্রতিষ্ঠিতা মো. বেলাল হোসেন মিলনকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মুক্তিযোদ্ধা নজীর হোসেন পাটোয়ারি  অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা মো. বেলাল হোসেন মিলন বলেন,এই প্রতিবন্ধী বিদ্যালয়টি সকলের সহযোগিতা পেলে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে তিনি আশা করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com