শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

বিশ্বব্যাপী করোনাভইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে

  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ২.৪৫ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভইরাসে মৃতের সংখ্যা বেড়ে শুক্রবার ২০ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে কোভিড-১৯ রোগের সংক্রমণ ক্রমেই বেড়ে চলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ব্যাপক হারে টিকা দেয়ার আহ্বান জানিয়েছে।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে শুক্রবার গ্রীনিচ মান সময় ১৮২৫ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ লাখ ৬৬ জনে দাঁড়িয়েছে।
কোভিড-১৯ রোগে সংক্রমণের সর্বোচ্চ মাইলফলক ছাড়ানোর খবর এমন এক সময় আসলো যখন মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার জানালো তাদের ভ্যাকসিনের সরবরাহ জানুয়ারির শেষ নাগাদ পর্যন্ত কিছুটা মন্থর থাকবে।

তবে এর পর এ ভাইরাস মোকাবেলায় জনগণকে টিকা দেয়ার কর্মসূচি ব্যাপকভাবে জোরদার করা হবে।
ডব্লিউএইচও শুক্রবার বিশ্বব্যাপী টিকা দেয়ার গতি বাড়ানোর এবং বিশ্বে দেখা দেয়া এ ভাইরাসের নতুন ধরণ মোকাবেলার ক্ষেত্রে এর পর্যায়াক্রম নিয়ে গবেষণা প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তেদ্রোস আধানম গাব্রেয়াসাস বলেন, ‘আমি আগামী ১০০ দিনের মধ্যে বিশ্বের প্রতিটি দেশে টিকাদান কর্মসূচি দেখতে চাই যাতে করে স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের প্রথমে রক্ষা করা যায়।

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলায় তিনি এমন আহ্বান জানালেন। এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ৭ লাখ ২৪ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আগের সপ্তাহেও সংক্রমণের সংখ্যা ১০ শতাংশ বেড়ে যেতে দেখা যায়।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com