সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দেশের ২৬টি জেলা পেট্রোল পাম্প ধর্মঘট

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৯.১১ এএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

পেট্রোল পাম্প ধর্মঘটে দেশের ২৬টি জেলা। শনিবার মধ্যরাত থেকে পাম্প মালিকরা ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটকালে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে প্রায় ২ হাজার পাম্পে তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ রয়েছে। এর ফলে ডিজেলচালিত যানবাহনের মালিক এবং শ্রমিকরা বিপাকে পড়েছেন।

পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল জানান, জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নেয়া বাতিলসহ ১৫ দফা দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু সরকার তাদের দাবি মেনে নেয়নি। কিংবা আলোচনায়ও বসেনি।

মোমিন জানান, তাদের মূল দাবি তেলের কমিশন। আমরা তেল উত্তোলন, বিপণন এবং পরিবহন করি। উৎপাদন করি না। কিন্তু কলকারখানা আইনে শব্দ দূষণসহ অনেক বিষয়ই আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়।

পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সেক্রেটারি রফিকুল ইসলাম এই সংবাদদাতাকে বলেন, আগামীকাল সকাল ১১টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সদর দপ্তরে মালিকদের সঙ্গে কর্মকর্তাদের এক বৈঠক হওয়ার কথা রয়েছে।
পেট্রোলিয়াম করপোরেশনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com