সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আগামী মৌসুমে ৫০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ বাড়ানো হবে:কৃষিমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৮.০৬ পিএম
  • ৪০২ বার পড়া হয়েছে

আগামী মৌসুমে ৫০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান।
ড. আব্দুর রাজ্জাক বলেন, বন্যাসহ নানা কারণে চলতি বছর আমনের উৎপাদন ভাল না হওয়ায় ধানের দাম খুব বেশি। তাই আগামী মৌসুমে যে কোন মূল্যে বোরো ধানের উৎপাদন বাড়াতে হবে।
তিনি বলেন, বোরো ধানের চাষযোগ্য কোন জমি যাতে খালি না থাকে সে বিষয়ে কৃষকদের উৎসাহিত করতে হবে। বোরোর উৎপাদন বাড়াতে মাঠ থেকে মন্ত্রণালয় পর্যন্ত সকল কর্মকর্তাকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে।
কৃষি সচিব মো. মেসবাহুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (গবেষনা) কমলারঞ্জন দাস ও অতিরিক্ত সচিব ( নিরীক্ষা) মো. আব্দুল কাদের।
ড. রাজ্জাক আব্দুর রাজ্জাক বলেন, চলতি বছরে কৃষক ধানের দাম ভাল পাওয়ায় উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা কৃষকদেরকে বোরো ধানের যে উন্নত বীজ সরবরাহ করেছি, সার ও সেচসহ বিভিন্ন কৃষি উপকরণ এবং বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় যে প্রণোদনা দিচ্ছি তা সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে হবে। তাহলেই এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
তিনি বলেন, শুধু বোরো ধান নয়, সামনে রবি মৌসুমে যে ফসলগুলো আছে সে সকল ফসল উৎপাদন বাড়াতেও এখন থেকেই কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলের লবনাক্ত জমিসহ সারাদেশে ভুট্টার চাষের অনেক সম্ভাবনা রয়েছে। এ সকল ফসল সফলভাবে উৎপাদনের জন্যও আগাম প্রস্তুতি নিতে হবে।
তিনি আরো বলেন, কৃষিক্ষেত্রে যে ব্যাপক সাফল্য সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে , উৎপাদনশীলতা বাড়িয়ে সে ধারা অব্যাহত রাখতে হবে।
চলমান ২০২০-’২১অর্থবছরের এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৬৮টি প্রকল্পের অনুকূলে মোট ২ হাজার ৩৬১ কোটি টাকা বরাদ্দ আছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ১৬ দশমিক ৩০ শতাংশ। যেখানে জাতীয় গড় অগ্রগতি প্রায় ১৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com