বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকধারীর হামলায় ৮জন আহত

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৭.৩৭ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে একজন বন্দুকধারীর হামলায় অন্তত আটজন আহত হয়েছে। দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়াওওয়াটোসা শহরতলীর একটি শপিংমলে এ হামলা চালানো হয়। হামলার পরপরই পালিয়ে যায় বন্দুকধারী। পুলিশ এখন হামলাকারীর খোঁজে অভিযান চালাচ্ছে।

ওয়াওওয়াটোসার মেয়র ডেনিস ম্যাকব্রাইড বলেছেন, মেফেয়ার মলে এই হামলার ঘটনা ঘটেছে। হামলা প্রাণঘাতী ছিল না। স্থানীয় ডব্লিউআইএসএন-টিভিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা ৮-১২টি গুলির শব্দ শুনতে পেয়েছেন।

ডব্লিউআইএসএন জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত পাঁচজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা উঠে বসতে পেরেছে। হামলার পর পালিয়ে যায় ওই বন্দুকধারী। পুলিশ হামলাকারীকে খুঁজতে অভিযান চালাচ্ছে।

মলটির পরিচালানা প্রতিষ্ঠান ব্রুকফিল্ড প্রোপার্টিজ জানিয়েছে, তাদের অতিথি এবং ভাড়াটিয়ারা এ ধরনের সহিংসতা ঘটনার শিকার হওয়ায় তারা মর্মামত এবং রাগান্বিত। গত ফেব্রুয়ারিতে মেফেয়ার মলের কাছেই পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর অ্যালভিন কোল মারা যান।

পুলিশ তখন জানিয়েছিল, তাদের থেকে পালানোর চেষ্টা করছিলেন কোল। যে পুলিশ কর্মকর্তার গুলিতে কোলের মৃত্যু ওই হয় তিনিও কৃষ্ণাঙ্গ। তিনি জানান, তার দিকে বন্দুক তাক করায় কোলকে গুলি করেন তিনি।

ওই ঘটনার পর এই শপিংমলকে কেন্দ্র করে কয়েক মাস ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই হত্যাকাণ্ডের পর মিলওয়াওকি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়। খবর স্কাই নিউজের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com