মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

মিয়ানমার থেকে ৩ দিনে ২ হাজার ৭৭৩ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৬.১১ পিএম
  • ৮০৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে গত ৩ দিনে ২ হাজার ৭৭৩ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। পেয়াঁজ বোঝাই আরো ৯টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে খালাসের অপক্ষোয় রয়েছে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন জানিয়েছেন, মিয়ানমার থেকে আসা ২ হাজার ৭৭৩ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে খালাস করা হয়েছে। তার মধ্যে সর্বশেষ সোমবার একদিনে ১১০৩ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। সব মিলিয়ে চলতি মাসে ১৭ হাজার ৯৫৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
তিনি বলেন, গত কয়েক মাসে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির দিকে ঝুঁকছে। ফলে বন্দর দিয়ে অন্যান্য পণ্য আমদানি কম হচ্ছে। তবে দেশের স্বার্থে সংকট মোকাবেলায় পেঁয়াজ আমদানি বাড়াতে আরো বেশি উৎসাহিত করা হচ্ছে বলে তিনি জানান।
টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন, মিয়ানমার থেকে আরো কয়েকশ’ মেট্রিক টন পেঁয়াজ ভর্তি একাধিক জাহাজ স্থলবন্দরের পথে রওনা দিয়েছে। এর আগে মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে খালাস হওয়ার পর ট্রাকভর্তি করে সেগুলো চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছেছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দেশের চাহিদা পুরণে কিভাবে আরো বেশি পেয়াঁজ আমদানি করা যায়, সেভাবে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে চলতি নভেম্বর মাসের ২৫ দিনে ১৭ হাজার ৯৫৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয়েছে ৩,৫৭৩ মেট্রিক টন। এর আগে আগস্ট মাসে এসেছে মাত্র ৮৪ মেট্রিক টন পেঁয়াজ।
টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে পেঁয়াজের ট্রলার আসার সঙ্গে সঙ্গে খালাস করা হচ্ছে। যাতে দ্রুত পেঁয়াজ বাজারে পৌছতে পারে। আমরা আমদানিকৃত পেঁয়াজ দ্রুততম সময়ে খালাসে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com