সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঢাকার বায়ুদূষণ কমাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৫.৪১ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

ঢাকা শহর ও আশপাশের এলাকায় বায়ুদূষণ ও বায়ুদূষণ কার্যক্রম কমাতে একটি নীতিমালা প্রণয়ন করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ সচিবের নেতৃত্বে কমিটিতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রতিনিধি ও প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
জনস্বার্থে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ আবেদনটি করে।একই সঙ্গে কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ এলাকায় অবৈধ (পরিবেশ ছাড়পত্র বিহীন) ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রাস্তা ও ফুটপাথে ধুলাবালি, ময়লা ও বর্জ্য থাকলে এগুলো অপসারণ করতে নির্দেশ দেয়া হয়েছে । আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ, উত্তরের পক্ষে তৌফিক ইনাম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার শুনানিতে অংশ নেন।
ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের উল্লেখিত আদেশের বিষয়ে ব্রিফ করেন।
আগামী ৫ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com