বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার এখন পর্যন্ত মোট ৪৭ জন গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ৫.৫২ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন স্থানে একই দিনে ধারাবাহিক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মোট ১৩টি মামলা হয়েছে। এ ছাড়া ওই দিনই ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দুটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরো তিনটি মামলা হয়েছে। পুলিশের দায়ের করা মোট ১৬ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৭ জনকে। গত বৃহস্পতিবার ঘটনার দিন থেকে আজ রোববার পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।

মো. ওয়ালিদ হোসেন বলেন, ‘যাত্রীবাহী বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির শাহবাগ, পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, ভাটারা, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল থানায় মোট ১৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর ও সূত্রাপুর থানায় যাত্রীবাহী দুটি বাস ভাঙচুরের মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে এসব মামলা করেছে।

ডিসি ওয়ালিদ বলেন, ‘পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তরা পূর্ব, কলাবাগান ও তুরাগ থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ওই সব মামলায় এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওয়ালিদ হোসেন। তিনি বলেন, ‘ডিএমপির সব ইউনিট আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এসব মামলায় মোট ৫০০-এর অধিক আসামি রয়েছে।

এসব মামলার আসামিদের পরিচয় সম্পর্কে গতকাল ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে আরো বলেছিলেন, ‘রাজধানীতে কয়েকটি বাসে কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে তাদের আমরা শনাক্ত করেছি। তারা একটি রাজনৈতিক দলের সদস্য এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে আমরা জানতে পেরেছি। তাদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তী সময়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। চেকপোস্টে কঠোর নজরসহ আমাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। বিস্তারিতভাবে ওই অগ্নিসংযোগের উদ্দেশ্য জানার জন্য আমরা চেষ্টা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com