সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বায়ু দূষণে ঢাকার অবস্থান বিশ্বে এক নম্বরে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ১.০৭ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি খুবই সংকটাপন্ন। গত ৪-৫ দিন ধরে বায়ু দূষণে ঢাকার অবস্থান বিশ্বে এক নম্বরে। বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর বলছে, রোববার বায়ুমান সূচকে ঢাকার অবস্থান ছিল ২৯৮। সোমবারও এই অবস্থার তেমন কোন পরিবর্তন ঘটেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থার মতে, বায়ু মান সূচকে কোন স্থানের অবস্থান ২০০-এর উপরে গেলেই স্বাস্থ্য জরুরি অবস্থা জারির মত পরিবেশ সৃষ্টি হয়।

ঢাকার বায়ু দূষণের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে বাংলাদেশের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছিল। বৈঠক সম্পর্কে পরিবেশ বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ঢাকার বায়ু দূষণের পরিস্থিতি সংকটাপন্ন। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ২০১৭ সালেই বায়ু দূষণের কারণে বাংলাদেশে ১ লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি বর্তমানে আরও ভয়াবহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com