সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দক্ষতা উন্নয়নে ১৫ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এডিবি

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯, ৮.৫৩ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) দক্ষতা বৃদ্ধি করে কাজের উপযোগী করে গড়ে তোলার প্রশিক্ষণ সহায়তা অব্যাহত রাখতে সোমবার ১৫ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি-২)-এ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র সচিব মনোয়ার আহমেদ ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এডিবি চলমান স্কিলস ফর এমপ্লোয়েমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর তৃতীয় ও শেষ ভাগের আওতায় এই সহায়তা প্রদান করছে।
প্রকল্পটি সরকারি প্রতিষ্ঠান, শিল্প ও অন্যান্য সংগঠনের সহায়তায় দক্ষতা বৃদ্ধির কাজ করছে। ১০টি শিল্প খাতের চাহিদা অনুযায়ী এদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, এটা উদীয়মান ব্যবসার চাহিদার প্রেক্ষিতে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ন্যাশনাল হিউম্যান রিসোর্স ফান্ডের মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাসহ বাজারের চাহিদা মেটানোর জন্য এডিবির অন্যতম প্রধান কর্মসূচি।
এ ব্যাপারে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর আরো একটি অত্যন্ত গুরুত্বেপূর্ণ কথা বলেছেন।
তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ একটি উন্নত জাতিতে পরিণত হতে জনসম্পদের দক্ষতা বৃদ্ধি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, বাংলাদেশ জনসম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এর অর্থনীতির আরো উন্নয়ন ঘটাতে পারে। এছাড়াও দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিটেন্সও বাড়ানো সম্ভব।
সার্বিকভাবে, প্রকল্পটির আওতায় প্রায় ৩ লাখ ২০ হাজার লোককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এদের ৩০ শতাংশ নারী। অনগ্রসর ও সামাজিকভাবে সুবিধা বঞ্চিত মানুষকে মূল ধারায় নিয়ে আসতে ও নারী উদ্যাক্তাদের দক্ষতা বৃদ্ধি নিশ্চিতের লক্ষে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com