সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩২৯ জন আটক

  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ২.৫৪ পিএম
  • ৭৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিাঞ্চলীয় সীমান্তের যশোর এবং ঝিনাইদহ জেলার কিছু এলাকায় গত তিন সপ্তাহে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩২৯ জনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। যশোরের বেনাপোল এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি এদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে পুলিশ এবং বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়রা জানান, ভারতের নাগরিকপঞ্জী বা এনআরসি আতংকে তারা বাংলাদেশে এসেছেন। ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সংবাদ মাধ্যমকে এই গ্রেফতারের কথা জানিয়েছেন। আটককৃতরা নিজেদের বাংলাদেশী নাগরিক বলে দাবি করেন এবং নির্যাতনের কারণে তারা এসেছেন বলে জানান।

স্থানীয়রা বলছেন, ভারত থেকে এখন বেশি হারে অনুপ্রবেশকারীরা আসছে। স্থানীয় সরকারি প্রশাসন ইতোমধ্যে বৈঠক করে অনুপ্রবেশ রোধে গ্রাম পর্যায়ে অবৈধ অনুপ্রবেশ রোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় কর্মকর্তারা এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com