বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিআইপি কার্ড পেলেন ৪৮ শিল্প উদ্যোক্তা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৭.১৭ পিএম
  • ৮৪৬ বার পড়া হয়েছে

বেসরকারিখাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৪৮ জনের মাঝে ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (শিল্প) ২০১৭ কার্ড’ বিতরণ করেছে শিল্প মন্ত্রণালয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সিআইপি (শিল্প) ২০১৭ কার্ড ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে এ কার্ড বিতরণ করেন।
বৃহৎ উৎপাদন, বৃহৎ সেবা, মাঝারি উৎপাদন, মাঝারি সেবা, ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র সেবা, মাইক্রো এবং কুটির শিল্পখাতে মোট ৪২ জন এবং পদাধিকার বলে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের ৬ জনসহ মোট ৪৮ জনকে সিআইপি (শিল্প) ২০১৭ সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ এখন উন্নয়নের লঞ্চিং প্যাডে অবস্থান করছে উল্লে¬খ করে শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের বর্তমান ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ আগামীতে বহুদূর এগিয়ে যাবে। দেশীয় পণ্যের বাজার কিভাবে আরো সম্প্রসারণ করা যায় সেজন্য সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাতের এখনও অনেক সম্ভাবনা রয়েছে। এ খাতকে আরো ওপরে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে অন্যান্য শিল্প পণ্যকে রপ্তানিমুখী করে রপ্তানি বাণিজ্য আরো বৈচিত্রময় করতে হবে।
লবনের গুজব প্রসঙ্গে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, যারা বেশি দামে লবণ বিক্রি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ’র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ উইমেন চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি সেলিমা আহমাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com