শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোভিড টেস্টের ফলাফল জানা যাবে ৫ মিনিটেরও কম সময়ে

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১১.১৬ এএম
  • ৪৩৭ বার পড়া হয়েছে

কোভিড টেস্টের ফলাফল জানা যাবে ৫ মিনিটেরও কম সময়ে। এমনই যন্ত্র আবিষ্কারের দাবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকদের। তবে এখনই পাওয়া যাবে না ওই যন্ত্র। বরং তার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।

বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, কোভিড টেস্টের ফলাফল জানতে অত্যন্ত দ্রুত গতির যন্ত্র আবিষ্কার করেছেন তাঁরা।

ওই যন্ত্রের মাধ্যমে পরীক্ষার পর ৫ মিনিটেরও কম সময়ের মধ্যেই জানা যাবে কোভিড-১৯ টেস্টের রিপোর্ট। তবে এই মুহূর্তেই বাজারে পাওয়া যাবে না ওই যন্ত্র। অক্সফোর্ডের বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, আগামী বছরের গোড়ায় যন্ত্রটি উৎপাদনের কাজ শুরু হবে। এর পর প্রয়োজনীয় ছাড়পত্র-সহ তা ছ’মাস পরে বাজারে আসবে।

বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বিমানবন্দরের মতো জায়গায় যেখানে অতি দ্রুত কোভিড পরীক্ষা ও ফলাফল জানা প্রয়োজন, সেখানে ওই যন্ত্রের ব্য়বহার করা হবে বলে আশা করছেন অক্সফোর্ডের বৈজ্ঞানিকেরা। এর উৎপাদনের জন্য বিনিয়োগ টানতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com