শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বসতভিটা থেকে উচ্ছেদে ব্যর্থ হয়ে কুপিয়ে আহত-৩

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৬.৫২ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর : বসতভিটা থেকে উচ্ছেদে ব্যর্থ হয়ে গৃহবধুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা যুবতীকে ধর্ষণের চেষ্টা করেছে বলে জানা গেছে।
লক্ষীপুরের রায়পুর উপজেলার ৮নং চরবংশী ইউনিয়নের চরলক্ষী গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে মৃত ইসমাইল শিকদারের ছেলে চুন্নমিয়া শিকদার তার বাবার কাছ থেকে ৪শতাংশ জমি কিনে বাড়ি করে দীর্ঘ কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে বসত করে আসছিলেন। কিন্তু একই এলাকার পান্নু শিকদারের ছেলে নজরুল ইসলাম (২৭),তাইমুল শিকদার(২২), মৃত ইসমাইল শিকদারের ছেলে পান্নু শিকদার ও আরো অজ্ঞাত দুই-তিনজন মিলে সম্পূর্ণ অবৈধভাবে চুন্নু  শিকদারের বসতভিটা দখলের চেষ্টা করে এবং গাছপালা কেটে নিয়ে যায়। এসময় চুন্নু শিকদার বাধা দিতে গেলে নজরুল ইসলামের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে, তাইমূল শিকদারের হাতে থাকা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে চুন্নু শিকদারের স্ত্রী রেহানা বেগম এর মাথায় মারাত্মক জখম হয়, এতে ৮টি সেলাই দিতে হয়েছে মাথায়। তাদের আত্মচিৎকারে মেয়ে লিপি আক্তার এগিয়ে এলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার শরীরের স্পর্শকাতর স্থানে কামড় দেয়া সহ অর্ধউলঙ্গ করে ধর্ষণের চেষ্টা চালায় বলে আদালতে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়। সন্ত্রাসীরা এ সময় গলার চেইন ও মোবাইল নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।
আহত চুন্নমিয়া এই প্রতিবেদককের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন -‘আমার বাবার কাছ থেকে ৪শতাংশ জমি খরিদ করে বসতবাড়ি করেছি। ২০ বছর ধরে বসবাস করে আসছি। কিন্তু সন্ত্রাসী পান্নু মিয়া ও তার সন্ত্রাসী ছেলেরা আরো কয়েকজনকে সাথে নিয়ে আমাকে উচ্ছেদ করার চেষ্টা করে এতে ব্যর্থ হয়। তারা আমাকে ও আমার স্ত্রী সন্তানকে হত্যার চেষ্টা চালায়।’
অভিযুক্ত পান্নু মিয়া সিকদার বা ছেলেদের কারো বক্তব্য নেয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। এ বিষয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুন্নু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com