সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজধানী সুপার মার্কেটে আগুন লাগার কারণে টিকাটুলি এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ৬.৪৩ পিএম
  • ৭৮০ বার পড়া হয়েছে

রাজধানী সুপার মার্কেটে আগুন লাগার কারণে টিকাটুলি এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। আগুন যাতে আশপাশে ছড়াতে না পারে সেজন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।
মার্কেটের আশপাশে সালাউদ্দিন স্পেসালাইজড হাসপাতাল। আর আশপাশে কয়েকটি রেস্টুরেন্ট আছে যেখানে সিলিন্ডার থাকতে পারে। তাই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটটি টিনশেডের তাই আগুন নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হচ্ছে। এছাড়া মার্কেটের দুই পাশে দোকান, মাঝে সরু গলি রয়েছে। সেখানে কেউ আটকে পড়েছে কি-না তা নিশ্চিত করছেন।দোতলার দোকানি আয়নাল হোসেন জানান, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে অনেক পার্টি আসতে পারেনি। মার্কেটে লোক স্বাভাবিকের চেয়ে কম ছিল। আগুনের খবর পেয়ে প্রথমে আমরা আগত ক্রেতাদের বের করার চেষ্টা করি। পরে নিজেরা বের হই।

এদিকে আগুনকে কেন্দ্র করে এলাকায় অনেক উৎসুক জনতা ভিড় করছে। তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com