সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ত্রিপোলী ড্রোন হামলায় বাংলাদেশী সহ ৭ জন শ্রমিক নিহত

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ৩.২৮ পিএম
  • ৭৩৮ বার পড়া হয়েছে

লিবিয়ার বিদ্রোহী ফিল্ড মার্শাল খলিফা হাফতার বাহিনীর ড্রোন হামলার পর ত্রিপোলী এখনো থমথমে। জনকোলাহল থেমে গেছে। অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। সোমবারের এই হামলায় ৭ জন বিদেশী শ্রমিক নিহত হন। । এছাড়া আরো ১৫ জন বাংলাদেশী আহত হন। এর মধ্যে ২ জনের অবস্থা সংকটজনক। সানবুল্লাহ বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় সোমবার সকালে এই ড্রোন হামলার শিকার হন এই শ্রমিকরা। বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দর আলী বলেন, পরিস্থিতি ঝুঁকিপূর্ণ, এতে কোন সন্দেহ নেই।
প্রায় ২০ হাজার বাংলাদেশী এখনও সংঘাতপূর্ণ এলাকায় রয়েছেন। তাদেরকে দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাস অনলাইনে নোটিশ জারি করেছে। গত ৭ মাসে ৫০০ বাংলাদেশী যুদ্ধকবলিত লিবিয়া থেকে দেশে ফিরেছেন। যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় ইতিমধ্যেই ভারতসহ অন্যান্য দেশের দূতাবাস অন্যত্র স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে হাফতার বাহিনীর নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে সরকারি বাহিনীর রক্তক্ষয়ী সংঘাত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com