সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানি ডিসেম্বরে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ৯.০১ পিএম
  • ৪৭২ বার পড়া হয়েছে

রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’-এ (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার শুনানি চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইসিজে ট্রাইব্যুনালের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক বিবৃতিকে আইসিজে জানায়, মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার এই মামলার গণশুনানি ১০-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রোহিঙ্গাদের নিরাপত্তায় দ্রুতই এ মামলায় রায় দিতে আইসিজেকে অনুরোধ করা হবে বলে জানিয়েছে গাম্বিয়া।

এর আগে গত ১১ নভেম্বর দেশটির বিচারমন্ত্রী আবু বকর তামবাদুর বরাতে মামলা দায়েরের তথ্যটিও জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেসময় খবরে বলা হয়, আন্তর্জাতিক আদালতে ৪৬ পৃষ্ঠার এক অভিযোগপত্রে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও উচ্ছেদের অভিযোগ আনে গাম্বিয়া।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৬ সালের অক্টোবরে রোহিঙ্গা ‘নির্মূলে’ এক অভিযান চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। এ অভিযানে তারা রোহিঙ্গা হত্যা, ধর্ষণসহ বিভিন্ন যৌন নিপীড়ন চালায়। একইসঙ্গে রোহিঙ্গাদের বাড়িতে আটকে রেখে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়।

গাম্বিয়া ও মিয়ানমার, দু’টি দেশই আইসিজের সদস্য রাষ্ট্র। আইসিজের নীতি অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলো অবশ্যই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ থেকে বিরত থাকবে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে যে অভিযান চালায় সেটাকে ‘জাতিগত নিধন’ ও ‘হত্যাযজ্ঞ’ আখ্যা দেয় জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশকিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com