শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আনোয়ারা গহিরায় র‍্যাবের অভিযানে ১,২৫,৪০০ইয়াবা সহ আটক ১

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৪.২৭ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে
মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ ২৮সেপ্টেম্বর
র‍্যাব-৭, চট্টগ্রাম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারে যে একটি চক্র মায়ানমার সীমান্ত হতে সাগর পথ ব্যবহার করে ইয়াবা পাচার করে বাংলাদেশে এনে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন পূর্ব গহিরা এলাকার পূর্ব ঘাটকুল গ্রামের মনোয়ারুল ইসলামের বাড়ির দোচালা টিনশেড ঘরের ভিতর বিপুল পরিমান ইয়াবা মজুদ করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মনোয়ারুল ইসলাম (৪০), পিতা- মৃত আব্দুল মান্নান, গ্রাম- পূর্ব ঘাটকুল, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে আটক করে। এ সময় ১ জন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে আসামীর নিজ হেফাজতে থাকা শয়নকক্ষের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে লুকানো অবস্থায় ১,২৫,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পলাতক আসামীর সহায়তায় দীর্ঘদিন যাবত মায়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে আনয়ন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ কোটি ২৭ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গত ১৪ সেপ্টেম্বর ২০২০খ্রিঃ গহিরার একই এলাকায় অভিযান চালিয়ে ১,৬৫,১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় যা একই চালানে মায়ানমার সীমান্ত থেকে আনা হয় এবং গতকালের অভিযানে গ্রেফতারকৃত আসামি মনোয়ারুল ইসলাম সেই সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com