শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধায় সীমান্ত-শিমুলের মৃত্যু, “দূর্ঘটনা নাকি হত্যা” এখনো রহস্য উৎঘাটন হয়নি

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.২৮ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে
এইচ,অার,হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়নের আনন্দবাজার।এই আনন্দবাজারে জন্ম নেয়া দুই শিশু সীমান্ত(৮) ও শিমুল(৬)। হঠাৎ-ই ২৫-০৯-২০২০ ইং রোজঃ শুক্রবার সান্ধ্যকালীন সীমান্ত ও শিমুলের বাবা-মা শিশুদের বাসায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পাশের বাড়ি, প্রতিবেশীদের বাড়ি এমনকি আনন্দবাজারের বিভিন্ন এলাকায় হতভাগ্য বাবা-মা শিশুদের খুঁজে না পেয়ে হতাশ!
এক পর্যায়ে রাত নয়টা নাগাদ শিশু শিমুল ও সীমান্তের জ্যাঠার(বাবার বড়ো ভাই)এর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে জাল টেনে খোঁজ মিলে দুই শিশুর। বাবা-মা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী হতভম্ব হয়ে যায়, শিশুদের লাশ দেখে।
কেন যেন কেউই মেনে নিতে পারছে না নিহত শিমুল ও সীমান্তের লাশ। সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুজ্জামান সরেজমিন তদন্ত পূর্বক সন্দেহ পোষণ করে শিশুদ্বয়ের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করেন।
ময়না তদন্ত গত২৬-০৯-২০২০ ইং রোজঃ শনিবার শেষ বিকেলে মৃতদ্বয়ের লাশ এলাকায় এলে সর্বস্তরের জনগণের মাঝে হৃদয়-বিদারক স্মৃতিতে সন্ধ্যার পর সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।
মৃত ভাতৃদ্বয় শিশু শ্রেনীর ছাত্র ছিলো। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। মামলা নং-২৮, তাংঃ- ২৫-০৯-২০২০ ইং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com