মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

চট্টগ্রামে আটটি নাশকতার মামলায় বিএনপি ১৬ নেতাকর্মীকে কারাগারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৯.০৬ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আটটি নাশকতার মামলায় বিএনপি ও যুবদলের ১৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
২০১৮ সালের ৩০ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে নগরীর বায়েজিদ থানায় নাশকতার অভিযোগে এসব মামলা হয়। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ১০ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বলেন, নাশকতার আটটি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বৃহস্পতিবার তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা ডা. ফরহাদ, রুহুল আমিন, হাসান সওদাগর, মনজুরুল আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, মহানগর যুবদলের সহ-প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু,পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূট্টো, হুমায়ুন কবীর, সদস্য মোহাম্মদ নাছির, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন ও খাজা স্বপন।
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট নাজমুল হক বলেন, আদালত বয়স বিবেচনায় ১০ জনকে জামিন দিয়েছেন, বাকি ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন। যদি মামলার মেরিট বিবেচনা করা হতো তবে সবাই জামিন পেতো বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com