সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চট্টগ্রাম পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ৩.৫৮ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন।
আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড সড়ক এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান,পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের দুটি দেয়াল ধসে পড়ে। এ সময় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন মহিলা ও এক শিশু রয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দেয়ালের নিচে আরো মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহত অবস্থায় প্রথমে ১৫ জনকে চমেকে নিয়ে আসা হয়। এর মধ্যে ৭ জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com