বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ট্রেন দুর্ঘটনায় কোন ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে : রেলপথ মন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৬.২১ পিএম
  • ৭৪৬ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেন দুর্ঘটনায় কোন ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। ট্রেনে নাশকতা অতীতেও হয়েছে। ট্রেন দুর্ঘটনা নাশকতা কিনা তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ছাড়াও সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।’
রেলমন্ত্রী শনিবার পঞ্চগড় সরকারি অডিটরিয়াম মাঠে ৪ দিনব্যাপী আয়োজিত এক আয়কর মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সামর্থ্যবান প্রত্যেক মানুষের আয়কর দেয়া উচিত। এতে উপার্জিত টাকা হালাল থাকে। দেশকে উন্নয়ন করার জন্য আয়কর দিতে হবে। সরকারের নিকট থেকে সুবিধা নেব, আর আয়কর দেব না এটা কন্টাডিকটরি। বিশ্বের উন্নত দেশেগুলোতে আয়কর দেয়ার প্রতিযোগিতা চলে।’
তিনি বলেন, দেশের জনগণের আয়করের টাকা দিয়ে সরকার বড় বড় উন্নয়ন কর্মকান্ড করছে। আমরা আয়কর দিয়ে সরকারকে সহযোগিতা করব, সরকার করবে দেশের উন্নয়ন।
উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-২০ পঞ্চগড় আয়কর মেলার আয়োজন করেন।
রংপুর কর অঞ্চলের কর কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com