সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের দেশে পাঠিয়ে দেয়া অব্যাহত

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৩.৪৮ পিএম
  • ৭৮৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, সৌদি আরব : নানা কূটনৈতিক উদ্যোগ এবং দেন-দরবার সত্ত্বেও সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের দেশে পাঠিয়ে দেয়া অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে এই সংখ্যা আরও বেড়েছে। গত দুই দিনে কমপক্ষে ৩০১ জন শ্রমিককে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

এ মাসের প্রথম দুই সপ্তাহে কমপক্ষে ১৮৬২ জনকে এবং এ বছরের প্রথম থেকে এ পর্যন্ত ২১ হাজার জনকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। যারা ফেরত এসেছেন তাদের কেউ কেউ বলছেন, তাদের কাছে বৈধ কাগজপত্র থাকার পরেও তাদের ফেরত পাঠানো হয়েছে। যারা সৌদি আরবে গিয়েছিলেন তারা কমপক্ষে ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে সেখানে গেছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এজন্য বাংলাদেশের রিক্রুন্টিং এজেন্টদের দায়ী করেছেন। পররাষ্ট্রমন্ত্রী নারী শ্রমিকদের সৌদি আরব প্রেরণে আরও কঠোরতা অবলম্বনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com