সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

আগামী শনিবার প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ৬.৪২ পিএম
  • ৮০৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাত সফরে যাচ্ছেন । অন্যতম উদ্দেশ্য দুবাই এয়ার শো’তে অংশগ্রহণ। ২৮০ জনেরও বেশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই প্রদর্শনীতে অংশ নেবেন। দর্শনার্থীর সংখ্যা ৭৯ হাজার। ১২০০ প্রদর্শক, যারা মধ্যে ৪০ শতাংশেরও বেশি হচ্ছে প্রতিরক্ষা সম্পর্কিত। মেগা এই এয়ার শো’তে ১৬৫টি বিমান অংশ নেবে। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, এয়ার শোতে অংশ নেয়া ছাড়াও দ্বিপক্ষীয় ২টি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে। সমঝোতা স্মারক দু’টির মধ্যে একটি হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও এমিরেটস ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে। দ্বিতীয় সমঝোতা স্মারকের অধীনে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এছাড়া আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস স্থাপনের জন্য জমি ক্রয় সংক্রান্ত একটি প্রটোকল স্বাক্ষরিত হতে পারে।

ওদিকে ভারতে অনুষ্ঠেয় দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, আগামী ২২শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় ক্রিকেট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী সেখানে যাবেন। ভারতের প্রধানমন্ত্রী ইডেন গার্ডেনে উপস্থিত থাকছেন না বলে মন্ত্রী উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com