মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

গত ৪৪ বছরে দেশে নৌ দুর্ঘটনায় ৪ হাজার ৭১১ জনের মৃত্যু:নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৮.০৪ পিএম
  • ৭৮২ বার পড়া হয়েছে

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গত ৪৪ বছরে দেশে ৬৫৭টি নৌ দুর্ঘটনায় ৪ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ১৯৭৬ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত ৬৫৭টি নৌ-দুর্ঘটনায় ৪ হাজার ৭১১ জনের প্রাণহানির পাশাপাশি ৫৩৯ জন আহত হয়। এছাড়া ৪৮২ জন মানুষ নিখোঁজ রয়েছে। এরমধ্যে ২০০৩ সালের সর্বাধিক মানুষের প্রাণহানি ঘটে। তখন ৩১টি নৌ-দুর্ঘটনায় ৪৬৪ জন মানুষের মৃত্যু হয়। এছাড়া ১৯৮৬ সালে ১১টি নৌ-দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু ঘটে, ১৯৯৪ সালে ২৭ টি নৌ-দুর্ঘটনায় ৩০৩ জনের মৃত্যু ঘটে, ২০০০ সালে ৯টি নৌ-দুর্ঘটনায় ৩৫৩ জন, ২০০৫ সালে ২৮টি দুর্ঘটনায় ২৪৮ জনের প্রাণহানি ঘটে।
তিনি জানান ২০০৯ সালে ৩৪টি নৌ-দুর্ঘটনায় ২৬০ জন, ১৯৮৮ সালে ১১টি নৌ দুর্ঘটনায় ১০৮ জন, ১৯৯০ সালে ১৩টি নৌ দুর্ঘটনায় ১৬৮ জন, ১৯৯৩ সালে ২৪ টি দুর্ঘটনায় ১৮৩ জন, ১৯৯৬ সালে ২০টি দুর্ঘটনায় ১৪৭ জন, ১৯৯৭ সালে ১১টি দুর্ঘটনায় ১০২ জন, ১৯৯৯ সালে ৬টি দুর্ঘটনায় ১০৪ জন, ২০০২ সালে ১৭টি দুর্ঘটনায় ২৯৭ জন, ২০০৪ সালে ৪১টি দুর্ঘটনায় ১২৭ জন মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com