শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

মালদ্বীপে নতুন করে বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা বাড়িয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ১১.৪১ পিএম
  • ১০৪৯ বার পড়া হয়েছে

মালদ্বীপে নতুন করে বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়িয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়।

এর আগে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইল বৃহস্পতিবার বলেন, ২০১৯ সালে ঘোষিত কোটা পদ্ধতিতে প্রতিটি দেশ থেকে মোট দেড়লাখ অভিবাসী একটি নির্দিষ্ট সময়ের জন্য মালদ্বীপে বসবাস করতে পারবেন।

দেশটির দ্য এডিশন নামের একটি ইংরেজি অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, বাংলাদেশি অভিবাসীরা ইতোমধ্যে সে কোটা অতিক্রম করেছে, এখন শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে শ্রমিক আনা যেতে পারে।

তিনি আরও বলেন, তবে নিষেধাজ্ঞা পেশাদার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

মালদ্বীপ ইমিগ্রেশন জানিয়েছে, কাজ করার ভিসা নিয়ে দেশটিতে যাওয়া এক লাখ ৪৪ হাজার ৬০৭ জন শ্রমিকের মধ্যে ৬৩ হাজার অভিবাসী বর্তমানে অবৈধভাবে মালদ্বীপে বসবাস করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত ৫,০৪৯ জন অবৈধ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।

এর আগে, ২০২০ সালের মধ্যে প্রায় ২০ হাজার অবৈধ শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ধারণা করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com