সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভোলায় ট্রলার ডুবির ঘটনায় মারা যাওয়া জেলে পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ৭.০১ পিএম
  • ৫১৭ বার পড়া হয়েছে

ভোলা জেলার সদর উপজেলার ইলিশা এলাকায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় মারা যাওয়া দশজন জেলের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুর একটায় চরফ্যাসন উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক নিহতদের স্বজনদের হাতে অনুদানের মোট আড়াইলাখ টাকা তুলে দেন।
অন্যদিকে, আজ একইস্থানে ঘূর্ণিঝড় বুলবুলের কারনে চরফ্যাসন উপজেলার ক্ষতিগ্রস্ত একশ’টি পরিবারের মাঝে দুইবান্ডিল করে টিন, নগদ ছয়হাজার টাকা ও শুকনো খাবারের প্যাকেট তুলে দেন জেলা প্রশাসক।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, ট্রলারডুবির ঘটনায় অতিরিক্ত জেলা মজিস্ট্রেট মৃধা মো. মুজাহীদুল ইসলামকে প্রধান করে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির অপর সদস্য হলেন নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট জাহিদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com