বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিগগিরই পেঁয়াজের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ৬.২৫ পিএম
  • ৫২৯ বার পড়া হয়েছে

শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেছে, শিগগিরই পেঁয়াজের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।
আজ সংসদে বিএনপির জাহিদুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির পক্ষে শিল্পমন্ত্রী বলেন, ‘ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দেয়ায় গত কয়েকদিন আগে হঠাৎ পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে তুরস্কসহ প্রতিবেশি অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানীর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া জেলা উপজেলা পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ফলে আশা করা যায় শিগগিরই পেঁয়াজের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।’
তরিকত ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেন খানের এক লিখিত পশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৪ লাখ মেট্রিক টন। গত বছর পেঁয়াজের উৎপাদনের পরিমান ছিল ২৩.৩০ লাখ মিট্রিক টন। তবে এরমধ্যে ৩০ শতাংশ সংগ্রহকালীন এবং ও সংরক্ষণকালীন ক্ষতি বাদ দিয়ে এর পরিমান দাঁড়ায় ১৬.৩১ মেট্রিক টন। উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটানোর পক্ষে যথেষ্ট না হওয়ায় বিদেশ থেকে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নির্দিষ্ট পরিমান পেঁয়াজ আমদানি করতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com