শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৯.১৫ পিএম
  • ৬৭০ বার পড়া হয়েছে

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিগত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

সংস্থাটির ওয়েবসাইটে গতকাল রবিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদ পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে। সে হিসেবে পরীক্ষা-হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগ্রহীরা ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র দিয়ে আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারবেন। রোল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে; যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।

২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে যারা একবার লিখিত পরীক্ষায় দিয়ে অকৃতকার্য হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তবে সরকার সংশোধনী প্রদান করলে কেবল সেইক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তাঁরা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com