শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ জন করোনা পজেটিভ শনাক্ত

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ৯.০৮ পিএম
  • ৯৩০ বার পড়া হয়েছে

করোনায় আরো একটি মৃত্যুহীন দিন পার করলো চট্টগ্রাম। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ গত ২৪ ঘণ্টার রিপোর্টে নতুন করে ১৩৩ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজ বাসসকে জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। একই সময়ে হোম কোয়ারেন্টাইন এবং বিভিন্ন হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩২৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৫ জনের।
সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫টি ল্যাবে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮০৯টি। এতে ১৩৩ জনের নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হয়েছে। এর মধ্যে নগরীর ৯১ জন এবং বিভিন্ন উপজেলার ৪২ জন। নতুন আক্রান্তসহ মিলে চট্টগ্রামে এখন পর্যন্ত সর্বমোট করোনা পজিটিভ ১৩ হাজার ১৯৮ জন। এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনও নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩১টি নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৮ জনের মধ্যে ৩৩ জনের নমুনায় করোনার জীবাণু মিলেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৪৫টি নমুনায় ৭টিতে করোনার ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪০টি নমুনার মধ্যে ৩৩ জন পজিটিভ হয়েছেন। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১১৫টি নমুনায় ৩৮ জনের শরীরের সংক্রমণ চিহ্নিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com