শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডিএসসিসি অস্থায়ী পশুর হাট যেখানে যেখানে বসছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১০.২৯ পিএম
  • ৮১৯ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আরো ছয়টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ইজারা পাওয়া ছয়টি হাটসহ ডিএসসিসিতে মোট ১১টি হাটের ইজারা দেওয়া হলো।

আজ ডিএসসিসিতে হাট ইজারা সম্পর্কিত তৃতীয় পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নতুন অনুমোদন পাওয়া হাটগুলো হলো- খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা  যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, ধুপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা , ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের পাশে সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন খালি জায়গা , আশুলিয়া মডেল টাউনের খালি জায়গা  এবং লালবাগে রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গা ।

এর আগে ইজারা পাওয়া পাঁচটি হাট হলো- পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন হাট , গোপীবাগের হাট , হাজারীবাগের হাট , খিলগাঁও হাট , এবং আফতাব নগরের হাট ।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্থায়ী পশুর হাটের তালিকা এটিই চূড়ান্ত বলে জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com