মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদের নাটকে সারিকা

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৫.১৪ পিএম
  • ৮১৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল: করোনা দুর্যোগের কারণে গত মার্চের পর থেকে অভিনয়ে ছিলেন না মডেল ও অভিনেত্রী সারিকা। দীর্ঘ তিন মাসেরও অধিক সময় ঘরবন্দি থেকে অবশেষে অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী। ১১ জুলাই থেকে শুরু করছেন একটি খণ্ড নাটক। তপু খানের পরিচালনায় নাটকের শুটিং হবে রাজধানীর একটি শুটিং স্পটে।

এতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘আগেও আমি মাঝে মধ্যে অভিনয় থেকে বিরতি নিতাম। কাজ কম করতাম; কিন্তু করোনাভাইরাসের জন্য এভাবে বসে থাকতে হবে- তা আমার কল্পনায়ও ছিল না। গত মাসেই কাজে ফেরার ইচ্ছা ছিল। কিন্তু আমার বাবা করোনায় আক্রান্ত হওয়ার কারণে কাজে ফেরার সময়টি পিছিয়ে যায়। বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার অন্য সবাই সুস্থ আছেন।

তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এখন পর্যন্ত পাঁচটি নাটকের সিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু। কোনো সমস্যা হলে কাজের সংখ্যা কমাতেও পারি। আমি কিন্তু গত বছর থেকেই নিয়মিত অভিনয় করছি।

এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। যেসব দর্শক আমার অভিনয় পছন্দ করেন এবং আমাকে উৎসাহিত করেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com