বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী র‌্যাপ-গায়ক ওয়েস্ট

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ১১.৩৪ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা। সেই আবহে এবার আসন্ন প্রেসিডেন্ট ভোটে লড়ার কথা ঘোষণা করলেন সে দেশের জনপ্রিয় র‌্যাপার কেনিয়ে ওয়েস্ট। রবিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে তাঁর টুইট, এ বার ঈশ্বরের উপর ভরসা রেখে আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতি অনুধাবন করতে হবে। আমাদের উদ্দেশ্যকে সংগঠিত করে ভবিষ্যৎ গড়ার সময় এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমি প্রার্থী হচ্ছি।

টুইটের সঙ্গে আমেরিকার জাতীয় পতাকা ‘স্টার অ্যান্ড স্ট্রাইপস’-এর একটি ইমোজিও দিয়েছেন কৃষ্ণাঙ্গ র‌্যাপ সংগীতকার ও গায়ক। অভিনেত্রী কিম কার্দাশিয়ানের স্বামী কেনিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলেই পরিচিত ছিলেন। কেনিয়ের এদিনের প্রার্থীপদ ঘোষণার পরেই মার্কিন প্রযুক্তিবিদ এবং গাড়ি নির্মাতা সংস্থা টেসলা মোটরসের কর্ণধার এলন মাস্ক তাঁর সমর্থনে টুইট করেন। কেনিয়ের উদ্দেশে মাস্কের বার্তা, ‘‘তোমার প্রতি আমার সমর্থন রইল।

আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দা ট্রাম্পই ফের রিপাবলিকান পার্টির প্রার্থী। তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। কেনিয়ের এদিনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ভোটে নতুন মাত্রা আনতে পারে বলে মনে করছে রাজনীতির কারবারিদের একাংশ। যদিও তিনি শেষ পর্যন্ত প্রার্থী হবেন কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com