বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন

ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ডিপিডিসির ৪ কর্মকর্তা বরখাস্ত

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০, ১.০২ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরো ৩৬ প্রকৌশলীকে শোকজ করা হয়েছে।

দায়িত্বে অবহেলা ও একই অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী ১০ দিনের মধ্যে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান গতকাল শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।করোনাভাইরাসের বিস্তারের মধ্যেই দুই মাস ধরে গ্রাহকরা বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে ভুতুড়ে বিলের অভিযোগ করে আসছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কমিটিগুলোকে সাত দিনের মধ‌্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়। গত শুক্রবার রাতে কমিটির রিপোর্ট পেয়ে ওই কর্মকর্তাদের বরখাস্ত ও শোকজ করে ডিপিডিসি।

সাময়িক বরখাস্তকৃত চার কর্মকর্তা হলেন নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী মো. রায়হানুল আলম, সহকারী প্রকৌশলী মুজিবুল রহমান ভূঁইয়া এবং কম্পিউটার ডেটা এন্ট্রি কো-অর্ডিনেটর জেসমিন আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com