ভারতের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। বেশ কাছে চলেও গিয়েছিল। কিন্তু শেষের ব্যর্থতায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের। ভারত দেখিয়ে দিল, কেন তারা বড় দল। বিপদের মুখে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়াল স্বাগতিকরা। ফলে জয়ের দারুণ সম্ভাবনা গড়েও তৃতীয় টি–টোয়েন্টিতে ৩০ রানে হারতে হয়েছে বাংলাদেশ। ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে রোহিত শর্মার দল। নাগপুরে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত। জবাবে ১২ রানে ২ উইকেট হারালেও নাইম শেখের ব্যাটে চড়ে একটা সময় জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল টাইগাররা। ২ উইকেটেই তুলে ফেলেছিল ১১০ রান। সেখান থেকে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারিরা। শেষতক ম্যাচটাও হেরে যায়। এই ম্যাচে হারের শঙ্কায় পড়েও ভারত যেমনভাবে ফিরেছে, তাতে তারা যে বড় দল সেটা প্রমাণ করেছে–মনে করছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। এক ইউটিউব ভিডিওতে বাংলাদেশ–ভারতের সদ্য সমাপ্ত সিরিজ নিয়ে ৪৪ বছর বয়সী শোয়েব বলেন, ‘ভারত দেখিয়ে দিয়েছে এই ম্যাচের ‘বস‘ তারাই। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারলো, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার বড় ইনিংস দিয়ে ফিরলো। রোহিত দারুণ প্রতিভা, যে কোনো পরিস্থিতিতে রান করতে পারে।’ শোয়েব যোগ করেন, ‘তৃতীয় টি–টোয়েন্টিতে আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। যদিও সেটা হয়েছে। তবে ভারত তুলনামূলক ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বাংলাদেশকেও টুপি খোলা অভিনন্দন।’ এই বাংলাদেশ দল এখন আর সাধারণ মানের নয় উল্লেখ করে এক সময়ের মাঠ কাঁপানো এই পেসার বলেন, ‘বলতেই হবে, বাংলাদেশ দলটাকে হারানো খুব কঠিন। তারা এখন আর সাধারণ দল নয়। ২০ বছর আগের বাংলাদেশ আর নেই। এটা এমন একটা দল যেটা আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে।’
ভারতের বিপক্ষে গতরাতে শেষ হওয়া তিন ম্যাচ টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। হারলেও সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের ২০ বছর বয়সী ওপেনার মোহাম্মদ নাইম। ৩
বাছাই পর্বের লড়াই শেষ। স্বাগতিক রাশিয়াসহ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ৩২টি দেশ। আগামী ১ ডিসেম্বর হবে দলগুলোর গ্রুপ নির্ধারণের ড্র। এদিকে গ্রুপ পর্বের ড্রয়ের পটগুলোও নির্ধারণ হয়ে গেছে। চলতি বছরের
চলতি মৌসুমটা খুব একটা ভাল যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। জিরোনা ও রিয়াল বেতিসের মত দলের কাছে হেরে আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এরই মধ্যে আগের ম্যাচে লুইস সুয়ারেজের
পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েই নিজের দায়িত্ব শেষ করে ফেলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব আর পালন করবেন না তিনি। অথচ বিসিবি এখনও চেয়ে আছে তার ফেরার আসায়। আগেরদিনই বিসিবি পরিচালক
আগেরদিনই জাগো নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, মোহাম্মদ আমিরকে নিয়ে পড়েছেন তিনি মধুর সমস্যায়। যদি আমিরকে সুযোগ দেয়া হয়, তাহলে একজন ব্যাটসম্যান কমাতে