মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সহীন কোনো থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী করার জোর দাবি এলাকাবাসীর কাউখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬.১৬ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এর মধ্যে শুধু নরসিংদী কারাগার থেকেই পালিয়েছেন ৮২৬ জন, যাদের ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পুরান ঢাকায় কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মোতাহার হোসেন বলেন, দুই হাজার ২৪৭ জন্য কারাবন্দি কারাগার থেকে পালালেও এরমধ্যে এক হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও ৬৯০ জন কারাবন্দি পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কারাগারে কোনো কোনো বন্দিকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মহাপরিদর্শক বলেন, কারাগারে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে। প্রতিটি কারাগারে খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ২১টি কারাগার সংস্কার করা প্রয়োজন।

তিনি বলেন, দেশের ৬০টি জেলা কারাগার এবং ১৫টি সেন্ট্রাল কারাগারে ধারণক্ষমতা ৪৫ হাজার। কিন্তু বন্দির সংখ্যা থাকে দ্বিগুণ। আজকেও বন্দির সংখ্যা ৯৮ হাজার।

এদিকে কারাগারে মাদক ঢুকছে এবং কারারক্ষীরাও এতে জড়িত—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, মাদক ও আর্থিক দুর্নীতি নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলছি। মাদক সংক্রান্ত অপরাধে কেউ যদি জড়িয়ে পড়ে তাহলে তাদের জন্য আমরা অত্যন্ত কঠোর।

গত দুই বছরে এসব কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ ছাড়াও ছোটোখাটো অপরাধে ৩০৩ জনকে বিভিন্ন বিভাগের বাইরে পাঠানো হয়েছে, যোগ করেন তিনি।

এ সময় মুন্সীগঞ্জের কারাগার ক‍্যাশলেস করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে সকল কারাগারে করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com