রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১৮১০ মামলা খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশার ৪ দিনের রিমান্ডে পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান : রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় :স্বরাষ্ট্রমন্ত্রী নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫.৪৬ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে

নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা সড়কে বিক্ষোভ চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।  এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশুলিয়া অঞ্চলে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা  কর্তৃপক্ষ।  রোববার (০১ নভেম্বর) সকালে আশুলিয়ার বুড়ির পাড়া এলাকার নিট এশিয়া, নরসিংহপুরে ট্রাউজার লাইন ও আল মুসলিম কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরির দাবিতে কারখানার অভ‍্যন্তরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে তারা নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের সামনে এসে বিক্ষোভ শুরু করলে ওই কারখানায় শ্রমিকদেরও ছুটি দেয় মালিকপক্ষ। এরপর নিরাপত্তার স্বার্থে কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফেরার প্রাক্কালে একটি অংশ সড়কে বিক্ষোভ করে।

এ সময় পুলিশ তাদের শান্ত থাকতে মাইকিং করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশের প্রায় ৪ শতাধিক পুলিশ সদস‍্যকে সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে মুঠোফোনে জানান শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোমিনুল ইসলাম জানান, যে কোন যৌক্তিক আন্দোলন তারা করতে পারে। তবে সরকার সমাধানে মজুরি বোর্ড গঠন করার পরও এমন বিক্ষোভ পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে হত‍্যার হুমকির বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com