শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত তাহসিফ সাউরির হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৮ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৬৯১ মামলা ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত রাঙামাটির সাজেকে দুর্গম পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি আশুলিয়ায় কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন বেতন বৃদ্ধির দাবিতে এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.১৪ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে  এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৮৭ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক ৮৯৮টি শিশু।  শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা দুই লাখ তিন হাজার ৫২৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২৩ হাজার ৮৬৭। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে একটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৫ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ ১১৪৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১২৫২।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৪৫ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২১৬ জন) ও বরিশাল (১১০ জন)।

ঢাকা-চট্টগ্রাম-বরিশাল ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ১৮, সিলেট ৫০, ময়মনসিংহে ৫৬, খুলনায় ৬৭ ও রংপুরে ১৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com