শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইন ও এসএমএস পদ্ধতিতে সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে একযোগে ২৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বজ্রপাতে ৬ জন নিহত পিরোজপুরে মানিক পশারীর ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু গ্রেপ্তার

রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১.০৫ এএম
  • ১৬ বার পড়া হয়েছে

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বাসসকে বলেন,  শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। শনিবার তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে জানাবেন।

মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে  শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বৈঠক করবেন বলেও জানান শ্রমসচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com