শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.০৬ পিএম
  • ৫৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন নামের একটি অস্থায়ী দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ছয়জন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোলানো টাউন সেন্টার মলে এ ঘটনা ঘটে বলে জানায় নিউইয়র্ক পোস্ট। বিষয়টি নিশ্চিত করে ফেয়ারফিল্ডের পুলিশপ্রধান ড্যান মার্শাল বলেন, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ওই মলে গুলির ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেয়ারফিল্ড পুলিশ জানায়, ঘটনাস্থল এখনো সক্রিয় অপরাধস্থল হিসেবে রয়েছে। গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং হামলায় জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করতে কাজ করছেন।ওই সময় ফেয়ারফিল্ডের সোলানো টাউন মলের ওই দোকানে কেনাকাটা করছিলেন আমেরিকান ড্যান্সার ডেভিড বার্নালের স্ত্রী। তিনি এখন বাড়িতে রয়েছেন, তবে এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। গুলির শব্দের বর্ণনা দিয়ে ডেভিড বার্নাল বলেন, তার স্ত্রী পাঁচটি বিকট শব্দ শুনেছিলেন।ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হামলার কারণ বা সন্দেহভাজন সম্পর্কে দেওয়া তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com