সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের সময় ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৩০ মামলা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম

জুলাই গণঅভ্যুত্থানের সময় ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬.৫৩ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণ ও এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে প্রাণ হারান ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে তাঁর ট্রাকটি রেখে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন, তখনই গুলিবর্ষণের শিকার হন।

পরবর্তীতে ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত কার্যক্রম শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু বর্তমানে পলাতক রয়েছেন।

অন্যদিকে, এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এছাড়া অপর ১০ জন আসামি জামিনে রয়েছেন। ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতের পরবর্তী বিচারিক কার্যক্রম এগোবে।

– একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com