ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ১০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৩টি ট্রাক, ৯টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৭৫টি মোটরসাইকেলসহ মোট ৩১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ৬টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ৯টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ৪১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫২টি বাস, ৮টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৪৯০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৯৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।










