শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার : নাহিদ ইসলাম খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত ময়মনসিংহ মেডিকেল কলেজে সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ : স্বাস্থ্যমন্ত্রী মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না : ইরান ক্যানসারে আক্রান্ত মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন মোহাম্মদপুর বিশেষ অভিযান ১৩ ছিনতাইকারী গ্রেফতার মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু ফিলিপিন্সে দুটি যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ প্রধানমন্ত্রীর জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার আশা করছে টোকিও।

বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার : নাহিদ ইসলাম

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮.৫০ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার; তারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, গণভোটকে অস্বীকারের মাধ্যমে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে এই সরকার। তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে পার্থক্য নেই মন্তব্য করে বলেছেন, তিনিও শেখ হাসিনার মতো অবৈধভাবে ক্ষমতায় আছে, দেশ মাফিয়াদের হাতে তুলে দিয়েছে।

তিনি আরও বলেন, এই সরকার দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের পদত্যাগ দাবি করেন তিনি। জ্বালানি নিয়ে ব্যর্থতা মেনে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগের দাবি করেন।

এদিকে, রাজধানীর উত্তরায়ও একই কর্মসূচির আয়োজন করে এনসিপি নেতারা। এ সময় তারা বলেন, অন্য মন্ত্রণালয় নিয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ, ফ্যামিলি কার্ড দিলেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও সারসংকট কাটাতে পারছে না সরকার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com