শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করছে ইতালির নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১.৮৯ একর জমি অধিগ্রহণের অনুমোদন কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার গাজীপুরের শ্রীপুর থানার ফটকে মিছিল করার অভিযোগে যুবলীগের আট নেতাকর্মী আটক পর্যটকশূন্য সাজেক থমথমে

কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল)

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪.৫৬ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গা  উপজেলার কালামৃধা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেওরা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা  উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর  সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর -৪ এর সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী সরকার দেখতে চায় না। জনগণের প্রত্যাশাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে যুবদল নেতাকর্মীদের সামাজিক, মানবিক ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।তিনি আরো বলেন”মানুষের অফুরন্ত ভালোবাসায় এই গুরুত্বপূর্ণ জনপদ ক্রমেই জাতীয়তাবাদের অজেয় ঘাঁটিতে পরিনত হচ্ছে। আলহামদুলিল্লাহ।

ভাঙ্গা  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর  জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাজিব হোসেন ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com