সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দৈনিক আজকের বসুন্ধরা বস্তুনিষ্ঠ সত্য অনুসন্ধান সংবাদ পরিবেশনে এগিয়ে যাবে বহুদুর -শিবলী সাদিক খান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫০ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ দৈনিক আজকের বসুন্ধরা প্রকাশনার সতের বছর পূর্ণ করলো, যা অত্যন্ত গৌরবের। ২০০৪ সালের ১১ ফেব্রুয়ারী মাসে এসএম শওকত হোসেনের সম্পাদনায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রচার প্রকাশনার কাজ শুরু করেন। তিনি ২০২১ সালের অক্টোবর মাসে মৃত্যুবরণ করেন। তাঁহার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তৃণমূল থেকে উঠে আসা অত্যন্ত ধৈর্য সহনশীল বিচক্ষণ তরুণ সাংবাদিক মোঃ সোহেল রানা ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নতকরণ, দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা রাষ্ট্র ও জনস্বার্থে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মানবিক উদার মূল্যবোধকে অব্যহত রাখতে পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়েছিল।

মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও উদার মূল্যবোধের ধারণা বুকে নিয়ে ‘বস্তুনিষ্ট সত্য অনুসন্ধান সংবাদ পরিবেশনকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় দৈনিক আজকের বসুন্ধরা।

প্রতিষ্ঠার শুরু থেকেই আজকের বসুন্ধরা পাঠক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও সচেতন মহলের কাছে সহজেই গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। দেশের একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে যে যার অবস্থান থেকে সমাজ রাষ্ট্র জনস্বার্থে সম্ভাবনার লেখনীতে সমৃদ্ধ করছেন অপরদিকে জীবনের ঝুঁকি নিয়ে সমস্যা সংকট দুর্নীতি অনিয়মের অনুসন্ধানীমূলক চিত্র তুলে ধরে নিউজপরিবেশন করে আসছেন।

দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে মুলধারার প্রতিষ্ঠিত সাংবাদিকদের নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশনার অব্যহত রেখেছে আজকের বসুন্ধরা।

প্রতিনিধিদের পাঠানো সংবাদের জনপ্রিয়তা এবং প্রতিনিধিদের সার্বিক সহায়তার ফলে প্রায় লক্ষাধিক পাঠক যুক্ত হয়েছেন এই পত্রিকার সাথে।

অসাম্প্রদায়িক বাংলাদেশ-এর আদর্শকে ধারণ করে সরকারের উন্নয়নমূলক সংবাদ ও দেশ-বিদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য খবর প্রকাশ করে আসছে আজকের বসুন্ধরা।

অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা পরিহার করে চলছে বসুন্ধরায় যুক্ত সাংবাদিকেরা

গণমাধ্যমকর্মীদেরকে আরো সাহসী ও ঐক্যবদ্ধ হতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লবের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে নিউজ তুলে ধরার পাশাপাশি সাংবাদিক ও অন্যান্য গনমাধ্যমকর্মীদের যথার্থ মূল্যায়ন করার উপর গুরুত্ব আরোপ করে আজকের বসুন্ধরা। সতের বর্ষপূর্তিতে এই পত্রিকার উত্তরোত্তর উন্নয়ন ও সাফল্য কামনা করছে জ্ঞানী, গুণিজন, পাঠক সমাজ, শুভানুধ্যায়ী, সর্বস্তরের জনতা।

আমাদের প্রত্যাশা বসুন্ধরা পত্রিকার কতৃপক্ষ কলাকুশলী প্রতিনিধিদের আরো কর্তব্যনিষ্ঠায় এগিয়ে যাবে বহুদুর আরও সমাদৃত সর্বজন গ্রহণযোগ্য মিলনমেলায় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাষ্ট্র ও সমাজের দর্পণের অগ্রণী ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com